কেন্দুয়ায় পানি বাড়ছে প্রতিদিন
বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ দিলেন অসীম কুমার উকিল এমপি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় হু হু করে পানি বাড়ছে প্রতিদিন। যেখানে সকালে ছিল হাঁটু পানি বিকালে সেখানে উরু পানি। স্থানীয়রা বলেন, প্রতিদিন ১ থেকে দেড় ফুট করে পানি বাড়ছে। এতে দূর্ভোগে পড়ছেন গ্রামাঞ্চলের মানুষ।
মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর বেষ্টিত উপজেলার হারুলিয়া, মামুদপুর, চারিতলা, চৌকিধরা, নয়াপাড়া, বড়তলা, মহুরিয়া, কান্দিউড়া ইউনিয়নের জালালপুর, বিষ্ণুপুর, গোগ, ব্রাহ্মনজাত, নওপাড়া ইউনিয়নের পাঁচহার, কোনাপাড়া, কাউরাট, বলাইশিমুল ইউনিয়নের বেজগাও, আমলিতলা, , কুমুরুরা, রাজাইল, বলাইশিমুলসহ ১৪/১৫টি গ্রাম বন্যা কবলিত হয়েছে বলে জানা যায়।
রোববার (১৯ জুন) সকাল থেকে বন্যা দূর্গত এলাকা মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়ন পরিদর্শন করে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এ সময় তিনি বলেন, এই প্রাকৃতিক দূর্যোগে কারও হাত নেই। সকলে মিলে তা মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মানুষও না খেয়ে মরবে না। আমরা আপনাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মীনি বাংলাদেশ যুব মহিলালীগ সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা আ’লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম, কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল, নওপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউছারসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে এমপি অসীম কুমার এমপি আটপাড়া উপজেলার বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে যান।
স/বি

