কেন্দুয়ায় পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে স্বর্ণা আক্তার নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বর্ণা কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিগাতি মাইজহাটি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এবং বেলাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
কেন্দুয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মীর মাহাবুবুর রহমান জানান, শনিবার দুপুর ১টার দিকে স্বর্ণা আক্তার স্কুল থেকে বাড়িতে এসে বই রেখে বান্ধবিদের সাথে খেলতে যায়।
বাড়ির কাছের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি কাটার গভীর ডোবায় জমে থাকা পানিতে পা পিছলে পড়ে যায়। আধা ঘন্টা পর তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে কেন্দুয়া থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
স/বি

