কেন্দুয়ায় ট্রলিতে বহনকরা গাছ চাপায় চালকের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ট্রলিগাড়ীতে বহন করা গাছের চাপায় ট্রলিচালক জামালপুর জেলাসদরের নামাকচন্দরা গ্রামের ঈমান আলীর ছেলে শাকিল (২৩) নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে রোববার (২৭ ফেব্রæয়ারী) নেত্রকোণা মর্গে প্রেরণ করেন।
ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৫টার দিকে কেন্দুয়া-নান্দাইল সড়কের সান্দিকোণা ইউনিয়নের ভঙ্গনীয়া নামক স্থানে। কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, শাকিল জামালপুর হতে ট্রলিগাড়ীতে করে গাছের টুম নিয়ে কেন্দুয়ার দিকে আসার পথে ভঙ্গানীয়া এলাকায় আনুমানিক ভোর ৫টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে দোকান ঘরের বারান্দায় উঠে ট্রলিটি উল্টে পড়ে।
এ সময় গাড়ীতে থাকা গাছের অংশ গড়িয়ে নিচে পড়লে চাপাপড়ে তিনি মারা যান। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার কওে নেত্রকোনা মর্গে পাঠানো হয়। পরিবারের সাথে যোগাযোগ হয়েছে তারা আসছেন। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
স/বি

