কেন্দুয়ায় জলাশয় থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সামনের জলাশয় থেকে আশরাফুল ইসলাম আকন্দ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশরাফুল ইসলাম উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের আহাদ আকন্দ ইদ্রিছ ওরফে ভুট্টু আকন্দের ছেলে।
কেন্দুয়া থানার এস.আই তানভির আহমেদ জানান, বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের পর বাড়ির সামনের জলাশয়ে মাছ ধরতে যায় মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম আকন্দ (১৩)। বিকাল থেকে তাকে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেন। রাতে মৃত অবস্থায় জালশয়ের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকেরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।
রাত সাড়ে ৯টায় খবর পেয়ে আশরাফুলের মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০ জুন) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন কেন্দুয়া থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
স/বি

