ঢাকাসোমবার , ১৪ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ঘূণিঝড়ে আহত বৃদ্ধার মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৪, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ঘূণিঝড়ে আহত বৃদ্ধার মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার কেন্দুয়ায় ঘূর্ণিঝড়ে আহত তাহেরা আক্তার (৬০) নামে এক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শনিবার (১২ জুন) সন্ধায় মারা গেছেন। তাহেরা আক্তার বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া গ্রামের রহিছ মিয়ার স্ত্রী।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৩১ মে দুপুরে ২ মিনিটের আকষ্মিক ঘূর্ণিঝড়ে ভরাপাড়া, লস্করপুর, পুড়াবাড়ী, নোয়াদিয়া গ্রামের এবং বালিজুড়া বাজারের কিছু অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে ভরাপাড়া গ্রামের রহিছ মিয়ার স্ত্রী তাহেরা আক্তার, লস্করপুর গ্রামের রহমতুল্লাহ ও তার স্ত্রী তহুরা আক্তারসহ ৫ জন আহত হন। তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মারাত্মক আহত তাহেরা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। সেখানেই ১২দিন চিকিৎসার পর মারা যান তাহেরা আক্তার।

রোববার (১৩ জুন) সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

স/বি