কেন্দুয়ায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেন কৃষি মন্ত্রাণালয়ের সচিবসহ প্রতিনিধি দল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি- নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হিট ইনজুরীতে ফসল ক্ষতিগ্রস্থ হাওর পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব মোঃ মেছবাহুল ইসলামসহ একদল প্রতিনিধি।
তারা বুধবার উপজেলায় তপ্ত বাতাসে শুকিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ধানীজমি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন টিমে আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, কৃষি অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক আব্দুল মাজেদ, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, সহকারী কমিশনার ভূমি খবিরুল আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূইয়া, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির জানান, তাঁরা ব্রাহ্মনজাত ও গোগ হাওর পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য গত ৪ এপ্রিল রোজ রোববার রাতে ঝড়ো ও তপ্ত হওয়ায় উপজেলার বিভিন্ন হাওরের ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
স/বি

