কেন্দুয়ায় কৃষিমেলা উদ্বোধন করলেন এমপি অসীম কুমার উকিল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষিমেলা/২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এমপি। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভা মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার বনজ, ফলদ, ও ঔষধী বৃক্ষের স্টল ঘুরে দেখেন।
স/বি

