ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় একটি কেন্দ্রে পূন: নির্বাচন

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় একটি কেন্দ্রে পূন: নির্বাচন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি– গত ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২টির নির্বাচন সম্পন্ন হলেও ১১নং চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি গোন্ডগুলের কারণে প্রশাসন স্থগিত ঘোষণা করেছিলেন। সেই কেন্দ্রে ৭ ফেব্রæয়ারি (২০২২) সোমবার পুন: ভোট গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও রিটার্নিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম জানান, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুন: নির্বাচনের সব প্রস্তুতি আগের দিন রোববারই সম্পন্ন করা হয়েছে। একটি মাত্র পুন: নির্বাচন হওয়ায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুন: নির্বাচনটি অবাধ সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে আছেন। ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ষ্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাবের ভ্রাম্যমাণ টহল দহল থাকবে। তারা আরও জানান, চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত (মহিলা) পদে ৪ জন এবং সাধারণ সদস্যপদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২৫৩৪ জন।

স/বি