ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ৩১, ২০২১ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ ‘নৈঃশব্দ্য ভেঙে জেগে উঠো বিদ্রোহ’- এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা উদীচী শাখা সংসদ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ জন্মদিনের কর্মসূচী শুরু করা হয়।

পরে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে। উদীচী কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি লেখক ও সাংবাদিক রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও লেখক নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, উদীচী কেন্দুয়া শাখার প্রধান উপদেষ্টা কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার এবং উদীচী কেন্দুয়া শাখার সম্পাদক মন্ডুলীর সদস্য শিক্ষক অনুকূল সরকার। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। এছাড়াও ‘কমলা রানীর দিঘী’ কিচ্ছাপালাটি পরিবেশন করেন পালা গায়ক সবুজ বয়াতী ও তার দল।

স/বি