ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গে সবুজা

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ৬, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ইউপি নির্বাচনে সংরক্ষিত প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গে সবুজা

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন সবুজ মিয়া ওরফে সবুজা (৪৯) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক প্রার্থী। তিনি রোববার (৫ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন। সবুজা গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের আবুল কালাম ও মরিয়ম দম্পতির সন্তান। সে গড়াডোবা ইউনিয়নের ৭,৮,৯ (সংরক্ষিত মহিলা) ওয়ার্ডে নির্বাচন করবেন।

সবুজা জানান, আমি তৃতীয় লিঙ্গের মানুষ। বিয়ে নেই- স্বামী নেই, সন্তান নেই। সাধারণ মানুষের সেবা করতে নির্বাচন করছি। আমি গরীব-দু:খি মানুষের পাশে থাকতে চাই, সবার দোয়া চাই। বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন জানান, রোববার গড়াডোবা ও গন্ডা ২টি ইউনিয়নের মনোনয়নপত্র জমা নেওয়ার দায়িত্ব পালন করেছি।

গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান পদে মজিবুর রহমান বাবলু ও বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর প্রার্থী মোঃ জিয়া উদ্দিন ও সংরক্ষিত ৮জন এবং সাধারণ সদস্য পদে ২৭ জন মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডে সবুজ মিয়া ওরফে সবুজা নামে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন।

অপরদিকে গন্ডা ইউনিয়নের চেয়ারম্যানপদে ৫জন মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন, শহীদুল ইসলাম আকন্দ, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম রুবেল, মোঃ আঞ্জু মিয়া এবং বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর মনোনীত প্রার্থী মাওলানা রায়হারুল ইসলাম। এছাড়া সংরক্ষিত (মহিলা) ৬জন, সাধারণ সদস্য ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ জানুয়ারি ২০২২ ইং নির্বাচন অনুষ্ঠিত হবে।

স/বি