ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ১৯, ২০২১ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

কেন্দুয়া প্রতিনিধি- “জেগে উঠো দ্রোহে, নারী নির্যাতনের বিরুদ্ধে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্ধসঢ়;কা ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে মাস্ধসঢ়;কা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দুয়া স¦াবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চয়ন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি রহিছ উদ্দিন মাস্টার, সহ সভাপতি রাখাল বিশ্বাস, নূরুল আমিন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক অনুকূল সরকার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে কামরুল ইসলাম, কামাল হোসেন খান পাঠান, স¦াবলম্বী উন্নয়ন সমিতির অজিত সরকার প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে রহিছ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও রাখাল বিশ্বাসের পরিচালনায় সর্বসম্মতি ক্রমে নূরুল আমিন ভূঞাকে সভাপতি এবং জরিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

স/বি