কেন্দুয়ায় আনসার ভিডিটির বৃক্ষরোপন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার কেন্দুয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর মাঝে মঙ্গলবার (২২ জুন) সকালে বৃক্ষরোপন কার্যক্রম করা হয়েছে।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান/২০২১ এর আওতায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন আনসার ভিডিপির দলনেতা ও নেত্রীদের হাতে ৬৫০টি ভেষজ ফলজ ও বনজ চারাগাছ তুলে দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার। নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট জিয়াউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এ চারাগাছ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রবীর গাংগলী উপজেলা প্রশিক্ষিকা ফাতেমা বেগম, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ আল আমীনসহ সকল ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
স/বি

