কেন্দুয়ায় আগুনে পুড়ে কৃষকের ৫ গরুর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় গোয়ালঘরে মশা তাড়ানোর ধূঁয়ার আগুন থেকে অগ্নিকান্ডে আব্দুর নূর নামে এক কৃষকের ৫ গরুর মৃত্যু হয়েছে। এতে আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী ধারণা করছেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল মধ্যপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে। উক্ত গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাচ্চু জানান, বলাইশিমুল মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে আব্দুর নূর মিয়ার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধূঁয়া দেওয়া হয়েছিল।
অসাবধানতাবশত ধূঁয়ার আগুন থেকে সোমবার সন্ধ্যা রাতে আগুন লেগে যায়। স্থানীয়রা ২ঘন্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও তার ৫টি গরুর পুড়ে অঙ্গার হয়ে গেছে। এতে ঘরসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মেহেদি হাসান মৃধা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্থ কৃষককে আর্থিক সহায়তা প্রদান করার জন্য।
স/বি

