ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ার সাবেক ছাত্রলীগ নেতা রুজেল আর নেই

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৯, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ার সাবেক ছাত্রলীগ নেতা রুজেল আর নেই

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহমেদ খান রুজেল (৩৬) আর নেই। তিনি রোববার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু করণ করেন।

জানা গেছে, রোববার সকাল থেকে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফরপুর, কান্দিউড়া এবং নওপাড়া ইউনিয়নের বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপিকা অপু উকিল।

ত্রাণসামগ্রী বিতরণ কাজে সার্বক্ষণিক পাশে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক এই নেতা। নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ত্রাণ বিতরণ শেষে আবির আহমেদ খান রুজেল হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে মুমুর্ষ অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবির আহম্মদ খান রুজেলকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের অবহ বিরাজ করছে। সন্ধ্যা ৬টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

স/বি