ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ার লেখক, পালা-নাট্যকার রাখাল বিশ্বাসের গ্রন্থন্মোচন ও জন্ম দিনের আলোচনা

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৬, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ার লেখক, পালা-নাট্যকার রাখাল বিশ্বাসের গ্রন্থন্মোচন ও জন্ম দিনের আলোচনা

 

কেন্দুয়া প্রতিনিধি- একুশে বই মেলা উপলক্ষ্যে প্রকাশিত নেত্রকোণার কেন্দুয়ার লেখক পালা-নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাসের ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখকের

৬০তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকালে স্থানীয় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখা।

এ সময় রাখাল বিশ্বাসের “লোকসাহিত্যের অন্বেষণে, সংস্কৃতির পাঁচফোড়ন, আমি তুমি সে এবং উপন্যাস আজো বাজে সেই কাঁকন” নামে চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং জন্ম দিনের কেক কাটা হয়। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক এবং উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সহ সভাপতি মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে এবং চর্চা সার্হিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমীর অবসর প্রাপ্ত অধ্যক্ষ ননী গোপাল সরকার। প্রধান আলোচক কেন্দুয়া সরকারী

কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার, বিশেষ আলোচক আ’লীগ যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূইয়া, বিশেষ অতিথি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক ভূঞা বক্তব্য রাখেন।

অনান্যাদের মাঝে বক্তব্য রাখেন মুক্তমনা লেখক মুমিনুল কবীর খান হলি, কবি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, জেলা যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি দিদারুল ইসলাম, পৌরসভার মহিলা কাউন্সিলর বিলকিছ আক্তার জবা, উদীচী কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার,স্বর্ণ কিশোরী নামিরা হক দৃষ্টি প্রমূখ। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

স/বি