কেন্দুয়ার বেতাই নদীকে খাল দেখিয়ে খননের প্রতিবাদে মানবন্ধন
কেন্দুয়া প্রতিনিধি-
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন ও রোয়াইলবাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কাগজপত্রে বেতাই নদীকে ‘বেতাই খাল’ খনন প্রকল্প দিয়ে খনন করার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ার বেশ কয়েকটি ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠনের সমন্বয়ে এবং হেল্প লাইন কেন্দুয়া সংগঠনের আয়োজনে মানবন্ধন করা হয়। সোমবার (১৭ মে) বেলা ২টা হতে ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে একঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নোমান কবির রাহাত এর সঞ্চালনায়- হেল্প লাইন কেন্দুয়ার এডমিন ইলিয়াস ইবনে মতিউর, শাহ আলী তৌফিক রিপন, আলোকিত কেন্দুয়া গ্রæপের এডমিন সোহাগ আকন্দ, আমাদের কেন্দুয়া গ্রæপের এডমিন কাউছার আহমেদ, হৃদয়ে কেন্দুয়া গ্রæপের এডমিন এন.এম.নভেল, রক্তদানে আমাদের কেন্দুয়া গ্রæপের এডমিন হিমেল এবং সতীর্থ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় গ্রæপের এডমিন সাজেদ আল মুনিম বক্তব্য রাখেন। বক্তরা জীবন্ত নদীকে হত্যা করে খাল খনন প্রকল্পের মধ্যে ট্রেইন বানিয়ে অবৈধ ভাবে যারা সুবিধা নিচ্ছেন তাদেরকে আইনের আওয়াতয় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
এ ছাড়া বেতাই খাল খনন প্রজেক্ট বাতিল করে এটিকে বেতাই নদী খননেরও দাবী
জানান। নইলে “বেতাই নদী আমার অহংকার, আমার ইতিহাস, আমার ঐতিহ্য” রক্ষায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
এ ব্যাপারে প্রকল্পের সভাপতি সান্দিকোনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন বলেন- এটি ব্রিটিশ আমলে নদী ছিল। মাটি ভরাট হয়ে মানুষের দখলে চলে গিয়ে এখন খাল হয়েছে। মন্ত্রাণালয় বেতাই খাল খননের প্রকল্প দিয়েছে।
এলজিইডির মাধ্যমেই কাজ হচ্ছে। আমি এই প্রকল্পের সভাপতি হিসেবে খনন কাজ করেছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাকির হাসানের সাথে মুঠো ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স/বি

