ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কৃষি উপকরণ পেলেন ২১শ কৃষক

admin
নভেম্বর ৮, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

কৃষি উপকরণ পেলেন ২১শ কৃষক

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার এবং জেলা সদরে চাঁদপুর ইউনিয়নের ২১শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা দেয়া হয়েছে। এছাড়া ৫ জন কৃষকের মধ্যে অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতি রিপার, পাওয়ার থ্রেশার ও মেইজ রোলার বিতরণ করা হয়েছে।

পরবর্তীতে প্রত্যেককে পর্যায়ক্রমে ৫ কেজি মসুর, ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১০ কেজি চীনাবাদাম, ৫ কেজি মুগ, ৬ কেজি পেঁয়াজ এবং ৮ কেজি করে খেসারি দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

স/এষ্