ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুয়ালালামপুরে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর বিবিসির।

শহর ফায়ার সার্ভিস এবং উদ্ধার বিভাগের পরিচালক খিরুদিন ড্রারাম্যান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খিরুদিন ড্রারাম্যান বলেন, নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দু’জন মাদ্রাসার ওয়ার্ডেন।

নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স/মা