ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ২২-বিজিবি’র ত্রাণ বিতরণ

admin
মে ১২, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম: করোনা পরিস্থিতিতে সারাদেশে লকডাউনের কারণে সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি বিওপি’র আওতাধীন ডেবডেবি হাইস্কুল মাঠ ও ভাওয়ালকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি এলাকায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামানসহ বিওপি কমান্ডার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

স/এষ্