ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রাম শহরের গুরুত্বপুর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন

admin
অক্টোবর ১৪, ২০২০ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম শহরের গুরুত্বপুর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম শহরের ট্রাফিক ব্যবস্থা ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে গুরুত্বপুর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ বিভাগ।

বুধবার শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এর উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এসময় এসপি সদর সার্কেল উৎপল কুমার রায়, এসপি সার্কেল মাহমুদুল হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহিদ সারোয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একে বানিয়ুল আনাম, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ট্রাক মালিক সমিতির রেহওয়ানুল হক দুলালসহ পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, এই সিসি ক্যামেরা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। শহরে কোন রকমের অপরাধ সংগঠিত হলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের বের করা যাবে। জেলা শহরের গুরুত্বপুর্ণ এলাকায় ৬ টি ক্যামেরা বসানো হল। পর্যায়ক্রমে জেলার সকল গুরুত্বপুর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।