ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ২১ জনের নমুনা সংগ্রহ

admin
এপ্রিল ৮, ২০২০ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা সন্দেহে কুড়িগ্রামে এখন পর্যন্ত ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে মাত্র ৩ জনের। এ ৩ জনেরই রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জন সহ মোট ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ৩৫৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ থাকার সন্দেহে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের রিপোর্ট নেগেটিভ।

স/এষ্