ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে হেরোইনসহ ৩ যুবক আটক

admin
নভেম্বর ২৭, ২০২০ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে হেরোইনসহ ৩ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রাম এলাকা থেকে হেরোইনসহ ৩ যুবককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আটক করা হয় যুবকদের । আটককৃত যুবকরা হলেন সদর উপজেলার হরিকেশ কানিপাড়া এলাকার চতুর মিয়ার ছেলে সুজন মিয়া (২৬), মৃত সহিদুল ইসলোমের ছেলে, ফারুক মিয়া উজ্জ্বল (২২) এবং নুর জামালের ছেলে আঙ্গুর মিয়া (২২)।

পুলিশসূত্র জানায় এস.আই আহসান সোহেল সৌরভ এস.আই প্রনবেশ কুমার বিশ্বাস এ.এস.আই নাজমুল, এ.এস.আই আসাদ ও এ.এস.আই নুর মোহম্মদ এর একটি ফোর্স চর কুড়িগ্রাম এলাকা হতে ৩.৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করেন।

এর আগেও আসামী ফারুকে বিরুদ্ধে৪ টি এবং সুজনের বিরুদ্ধে ২ টি মাদক মামলা চলমান রয়েছে বলেও জানান পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহরিয়ার ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে গ্রেফতারী পয়োয়ানা রয়েছে।

স/এষ্