কুড়িগ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল-ভেড়া বিতরণ
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে হতদরিদ্র ৩০টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, ভেড়া এবং পোশাক তৈরির জন্য বিভিন্ন প্রকারের কাপড়ের থান বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠান গুড নেইবরস-বাংলাদেশ-এর সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এসব বিতরণ করা হয়।
যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলসহ হত-দরিদ্র অসহায় পরিবারের আর্থসামজিক উন্নয়নের জন্য গবাদি পশু প্রদান করা হয়। এসব গবাদি পশুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে ভেকসিন দেবারও ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, সিডিপি-র ব্যবস্থাপক দীপক কুমার দাস, সহকারি ব্যবস্থাপক কামাল উদ্দিন, মহিলা উন্নয়ন সমবায় সমিতির চেয়ারপার্সন নিশিতা আকতার নাজমাসহ অন্যরা।
স/এষ্

