ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে ৭ জুয়াড়িকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।

২৬ আগস্ট রাত ২টা ৪০ মিনিটে কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিক্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলশাকুড়ি গ্রামের আকতার আলী বাড়ি থেকে জুয়া খেলা চলাকালীন তাদের আটক করেন।

আটককৃত জুয়াড়ীরা ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আকতার আলী (৫০), মৃত ইউনুছ আলীর ছেলে কাদের (৩০), শহর মুন্সীর ছেলে জমসের আলী (৩৫), মৃত একাববর আলীর ছেলে নাসির উদ্দিন (৫৮) মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল (৪৫), মৃত জহুরুল্যার ছেলে আব্দুল আজিজ (৩১) এবং কচাকাটার মংলারকুটি মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে বরি উল্লাহ শেখ (৫০)।

কচাকাটা থানা অফিসার ইনর্চাজ মামুন-অর-রশীদ ষিয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের নিয়মিত মামলা শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/এন