ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর রাখালের মরদেহ উদ্ধার

admin
এপ্রিল ৮, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঘুঘু মারীর চর এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর আমিনুল ইসলাম (৪০) নামের এক রাখালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় নদ পাড়ি দিয়ে চরে মহিষকে ঘাস খাওয়ানোর জন্য ঐ রাখাল আমিনুল ইসলাম গত রোববার দুপুরে মহিষ নিয়ে সাঁতরিয়ে ব্রহ্মপুত্র নদ পাড় হওয়ার সময় স্রোতের ঘর্ণিপাকে ডুবে যায়। তাকে অনেক খোঁজা খুঁজির ৩ দিন পর ঘুঘু মারীর উত্তরের চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম উলিপুর উপজেলার ঘুঘু মারীর চরের আব্দুল হকের পুত্র বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স/এষ্