ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে বাঁশ ঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ১৩, ২০২০ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বাঁশ ঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধ: কুড়িগ্রামের পৌর এলাকার বকসী পাড়ায় বাঁশঝাড় থেকে মোছা. লিমু (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিমু ওই এলাকার কামরুজ্জামনের স্ত্রী। তার স্বামী ও পরিবারের লোকজন জানায় লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নিহতের বাড়ির পাশের বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমান মেলে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহত লিমুর বাবার বাড়ী এবং স্বামীর বাড়ী পাশাপাশি এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে।

স/এষ্