কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গোলো দুই দিন মজুরের
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জননিহতরা হলেন, অষ্টমীর চর ইউনিয়নের তনসর মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই এলাকার হায়দার পাইলটের ছেলে সোনা মিয়া (৪০)। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের শাখাহাতি এলাকায় পাট ধোঁয়ার কাজ করছিলেন তারা। বিকাল ৩টার দিকে বৃষ্টিপাত হলে এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে আশঙ্কাজনব অবস্থায় স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও আব্দুস সামাদ নামের আরও একজনকে গুরুতর আতাবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।অষ্টমীর চর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার বজ্রপাতে ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, বজ্রপাতে ঘটনা লোকমুখে শুনেছি, তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি ঢুসমারি থানার আওতায়।
স/অ

