ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

admin
মার্চ ১২, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২১ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড: আহসান হাবীব নীলু প্রমুখ।

আশিকুর রহমান মিকু প্রেস ব্রিফিংয়ে জানান, ১৩মার্চ শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু ১৮তম মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন এবং ১৬মার্চ বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় স্বাগতিক কুড়িগ্রামসহ ১২টি জেলা অংশ গ্রহণ করবে। অংশগ্রহণকারী দল সমূহ-রংপুর,কুষ্টিয়া,পাবনা,খুলনা,বাগেরহাট, রাঙ্গামাটি, কুমিল্লা,সাতক্ষিরা,রাজবাড়ি,ঝিনাইদহ এবং রাজশাহী মহিলা ভলিবল দল। চারটি বিভাগে বিভক্ত হয়ে খেলবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্টপোষকতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে।

স/এষ্