ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
জুন ৫, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল উপজেলার রমনা ইউনিয়নের পূর্ব সরকার পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। শনিবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে নিহত আরিফুল তার সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরের ধারে কম পানিতে গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানা আরিফুল পুকুরের গভীর পানিতে গিয়ে ডুবে যায়।

তার চাচাতো ভাই আরিফুলকে পুকুরে দেখতে না পেয়ে বাড়ীতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আরিফুলের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগার আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্