কুড়িগ্রামে পিকাপ ভ্যান সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট – তিস্তা সড়কের বাবুর বাজার এলাকায় পিকাপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির বৃদ্ধ এক যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালককে আশংকা অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১ মার্চ) রাত ৯টার দিকে তিস্তা-রাজারহাট সড়কের বাবুর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাজারহাট গামী সিএনজির সাথে তিস্তা গামী পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি এক যাত্রী মারা যায়।
নিহত ব্যক্তির এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।
রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/এষ্

