ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

admin
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামপ্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান ক্ষেত থেকে বাদশা (৫০) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ী কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর (সরকার পাড়া) গ্রামে।

সে ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। গতকাল (রবিবার) দুপুরে বাদশা জীবিকার সন্ধানে অটো নিয়ে বেরিয়ে পড়েন। সারাদিন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পান না।

শেষে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দূর্গাপুর ইউনিয়নের যমুনা চৌমুহনী এলাকার মাসানকুড়া স্থানে ধানক্ষেতে স্থানীয়রা নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্