ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে দুর্গাপুজার খরচ কমিয়ে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ

Mahin Sarker
অক্টোবর ২৩, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে করোনা কালে শারদীয় দুর্গাপুজায় আলোকসজ্জাসহ অন্যান্য সাজসজ্জা কমিয়ে সেই অর্থ দিয়ে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী দক্ষিণপাড়া মন্দিরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস, সহসভাপতি দুলাল চন্দ্র রায়, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, দক্ষিণপাড়া পুজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিত শাহা পিন্টুসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা।

উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতি সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আলোকসজ্জাসহ মন্দির সজ্জার খরচ কমিয়ে দরিদ্রদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে।

স/ম