কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভেলাকোপা ও টাপু এলাকায় কৃষি জমিতে জোরকরে সরকারি মাছের প্রজেক্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে দুই গ্রামের মানুষ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে লাল নিশান উড়ানো জমিতে তারা মানববন্ধন করে সড়কে গিয়ে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন জমির পূর্ব মালিক আব্দুল বারেক,আবু বক্কর সিদ্দিক, হাফিজুর ড্রাইভার, গোলজার হোসেন, আকলিমা বেগম ও মালেকা বেওয়া প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছি। পূর্বে এ জমি আমাদের পূর্ব পুরুষদের নামে থাকলেও পরবর্তীতে বাঁধ তৈরীর সময় এটা সরকারি খাস জমিতে পরিণত হয়।
স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে। আমরা আবাদি জমিতে ফসল ফলাবো, মাছ চাষ করতে দেবো না।
স/এষ্

