ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
নভেম্বর ৩, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে স্থানীয়দের উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নবেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ছড়ায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহন করেন ওই ইউনিয়নের “সাত ভাই এন্টারপ্রাইজ” ও ভাই ভাই এন্টারপ্রাইজ”। খেলায় সাত ভাই এন্টারপ্রাইজকে পরাজিত করে ভাই ভাই এন্টারপ্রাইজ বিজয়ী হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আতা ও লতিফুর রহমান ভজুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ীকে ভাই ভাই এন্টারপ্রাইজকে একটি মোটরসাইকেল ও পরাজিত সাত ভাই এন্টারপ্রাইজকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।

সপ্তাহ ব্যাপি এ খেলায় অংশগ্রহনকারী নৌকা গুলি হলো- কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, ফুলবাড়ি উপজেলার বাংলা বাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা তরীসহ আরও অনেক নৌকা। প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেলকেল।

এসময় আতাউর রহমান আতা বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যয় এবারও স্থানীয় লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সার্বিক সহযোগিতা করেছি, এবং সুষ্টভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেছেন সদরের পাঁচগাছী ছড়ায়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট বড় মিলে ১২টি নৌকা অংশ প্রহন করে।

স/এষ্