হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা ও ১৮ পিচ ইয়াবা ট্যালেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৮ টায় ওমেরা গ্যাস সিলিন্ডারের তলা কেটে গাঁজা ভরে মোটর সাইকেলে কেবি সড়ক ধরে কুড়িগ্রামে যাচ্ছিল কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিণ ডাকুয়াপাড়ার হাসান আলীর ছেলে রিয়াজুল ইসলাম (২১) ও আহম্মদ আলীর ছেলে সবুজ আলী (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এস.আই সাইফুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ নাগেশ্বরী সরকারি কলেজ মোড় থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে সাড়ে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই দুলু মিয়া মঙ্গলবার দুপুর দেড়টায় সঙ্গীয় ফোর্সসহ সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা ব্যাপারীটারী গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (৩৩) কে তার নিজ বাড়ী থেকে আটক করে। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এর সত্যতা নিশ্চিত করেন।
স/এন

