ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেছে এক কৃষকের স্বপ্ন। ভয়াবহ এই অগ্নিকান্ডে বসতবাড়ীর একটি গোয়ালঘর, একটি রান্না ঘর, প্রতিবেশি আব্দুল বারেকের একটি ঘর এবং গোয়ালে থাকা ৪টি গরুর মধ্য ১টি পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল।বৃহস্পতিবার দিবাগত মাঝ রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র নূরুল ইসলাম এর বাড়ীতে অগ্নিকান্ড ঘটে।।

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বার টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকার লোকজন এসে দেখেন বাড়িটির গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন জ্বলছে। প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী।

তবে ততক্ষণে প্রতিবেশি আব্দুল বারেকের একটি ঘর গোয়াল ঘরে থাকা ৪টি গরুর মধ্য ১টি পুড়ে মারা যায়। এছাড়াও মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয় ৩টি গরু ।ক্ষতিগ্রস্থ নূরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।

আমার ভবিষ্যতের সম্বল ৪টি গরুর একটি মারা গেছে। বাকি ৩টা বাঁচার সম্ভাবনা কম। আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে পরিবার দু’টির আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স/এষ্