ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে অটোচালককে হত্যা ও অটো ছিনতাইকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Mahin Sarker
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয় , কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস গ্রামে অটোচালক বাদশা মিয়াকে নির্মমভাবে হত্যা ও অটো ছিনতাইকারীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অটোচালক শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে পালিত এ কর্মসুচীটি নিহত অটোচালক বাদশা মিয়ার বাড়ী থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এসময় মানববন্ধনে অংশ নেয়া তার দুই মেয়ে দিপ্তী, তৃপ্তি ও ছোট ভাই আফতার আলীসহ অটোচালক শ্রমিক ও এলাকাবাসীরা অটোচালক বাদশা মিয়াকে নির্মমভাবে হত্যা ও অটো ছিনতাইকারীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাদশা জীবিকার সন্ধানে অটো নিয়ে বেরিয়ে পড়েন। সারাদিন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পান না। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে দূর্গাপুর ইউনিয়নের যমুনা এলাকার নওদাবস গ্রামে ধানক্ষেতে স্থানীয়রা নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স/ম