ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়া হবে খেলাধুলার নগরী : আমজাদ আলী খান

admin
সেপ্টেম্বর ৩, ২০২০ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২৪ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব আমজাদ আলী খান বলেছেন, ৫ সেপ্টেম্বর ভোটাররা সুযোগ দিলে আমজাদ, ইকবাল, সাইফুল, লিটন ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেল ও স্বাধীনতার স্বপক্ষের ক্লাব ঐক্য মনোনীত পরিষদ জয়ী হলে এ জেলা হবে খেলাধুলার নগরী।

বছরের শুরুতেই ক্রীড়াপঞ্জি দিয়ে তা বাস্তবায়ন করে সারা বছর মাঠে খেলা রাখা। প্রতি বছর ঢাকা থেকে উঁচুমানের প্রশিক্ষক এনে কুষ্টিয়ার খেলোয়াড়দের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।

সেই সঙ্গে জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতার আগে কুষ্টিয়া জেলা দলের জন্য উপযুক্ত অনুশীলনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি।

৬৬জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবারের নির্বাচনে বিভিন্ন পদে দুই প্যানেলের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার জেলা প্রশাসক সভাপতি হওয়ায় মূল লড়াইটা হবে সাধারণ সম্পাদক পদে। জয়-পরাজয়ের চেয়ে এবারের নির্বাচন প্রার্থীদের কাছে মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের ভোটাররা বলছে,এবারের ২০২০-২৪ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব আমজাদ আলী খানের নেতৃত্বে আমজাদ, ইকবাল, সাইফুল, লিটন প্যানেলই সেরা।

এ প্যানেল জয়ী হলে জেলা ক্রীড়া সংস্থার ব্যাপক উন্নয়ন হবে। শুধু তাই নয়, এ প্যানেল স্বাধীনতার স্বপক্ষের ক্লাব ঐক্য মনোনীত পরিষদ। জয়ী হলে এ জেলা হবে খেলাধুলার নগরী।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে অন্য কাউকে নয় এবার নতুন মুখ দেখতে চান তারা। জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের ধারা এগিয়ে নিতে আমজাদ আলী খানের বিকল্প নেই। ভোটাররা বলছেন,আলহাজ্ব আমজাদ আলী খান তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি’র সঙ্গে যুক্ত। বর্তমানে কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

শ্রমিক ও নিপীড়ত মানুষের পাশে থাকায় কুষ্টিয়া জেলা ও সারাদেশজুড়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতিও রয়েছে তার। এ নির্বাচনে আমজাদ আলী খানের বিকল্প নেই। তাই সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন আমজাদ আলী খান।

অন্যদিকে কুষ্টিয়ার খেলোয়াড়দের একমাত্র আশ্রয় স্থান এখন আমজাদ আলী খান। কারণ খেলোয়াড়দের পরিবারের ভালোমন্দ তিনিই দেখভাল করেন। খেলোয়াড়দের বিভিন্ন সময় ঘটে যাওয়া অর্ন্তদ্বন্দ দুর করার ক্ষেত্রেও আমজাদ আলী খানের ভূমিকা অন্যতম। খেলোয়াড় ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় এখন আমজাদ।

তাই এবারের জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে তাকেই ভাবছেন তারা।

তারা বলছেন,ছাত্র জীবন থেকেই আমজাদ আলী খান খেলাধুলা ও রাজনীতি’র সঙ্গে যুক্ত। মোহিনী মোহন বিদ্যাপীঠ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে পড়াশুনা শেষ করেন তিনি।

ক্রীড়া অংঙ্গনে সুনাম অর্জন করায় ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই একে একে ধরা দেয় সাফল্য।

দেশ বিদেশে খেলাধুলার কৃতিত্ব রাখায় বাংলাদেশ ডাক বিভাগে চাকরি পান তিনি। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ আনসার বাহিনীর খেলোয়ার ছিলেন। ১৯৮০ সালে নবযুবক ক্রীড়া চক্র ক্লাব প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক হন।

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়ার ও ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের কোচ এর দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া জেলা রেফারী ও আম্পায়ার সমিতির সঙ্গে দীর্ঘদিন কাজ করেন। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ২০১০ সালে কাউন্সিলর হিসেবে মনোনীতি হয়।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ২০১২ সালে কাউন্সিলর,২০১০-২০১৪ সালে বাংলাদেশ ডাক বিভাগ ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০-২০১৪-২০১৮-২০২৩ সাল পযর্šÍ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

খেলাধুলায় বিভিন্ন সময় দেশ বিদেশের মাটিতে অর্জন করেছেন স্বর্ণ পদকসহ নানান সাফল্য। এবার লড়বেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে।

এ বিষয়ে আমজাদ আলী খান বলেন, এ নিবার্চনে স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হবে। আমাদের এ প্যানেলের সকলেই স্বাধীনতার স্বপক্ষের লোক। তারা সকলেই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী নেতা। শুধু তাই নয় খেলাধুলাই তাদের সুনাম রয়েছে।

খেলাধুলায় বিভিন্ন সময় দেশ বিদেশের মাটিতে অর্জন করেছেন স্বর্ণ পদকসহ নানান সাফল্য। তাদের নিয়ে আমার এ প্যানেল আমজাদ, ইকবাল, সাইফুল, লিটন পরিষদ প্যানেল। এ পরিষদ জয়ী হলে কুষ্টিয়া জেলা হবে খেলাধুলার নগরী।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোডমার্চে আমি অবশ্যই শরীক হবো। সাথে সাথে মাহবুবউল আলম হানিফ সাহেবের কুষ্টিয়াকে আধুনিক কুষ্টিয়া গড়ার স্বপ্ন বাস্তবায়নে অন্যতম ভূমিকা পালন করে চলেছি। আগামীতেও করে যাবো।

আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি কমিউনিস্ট পার্টির লোক। এখন তিনি বড় আওয়ামীলীগ নেতা হয়েছেন। দলীয় কিছু ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্যই কমিউনিস্ট পার্টির লোক আওয়ামীলীগ হয়েছে। তবে এবারের নির্বাচনে ভোটাররা প্রমাণ করে দিবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় দিয়ে।

স/এষ্