কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার সরকারি কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অর্থ সংক্রান্ত সকল কার্যকম করার লক্ষে রুপালী ব্যাংক শিত্তরক্যাশের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার দুপুরে সরকারি কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর কাদের, উপাধ্যক্ষ ড. মো.আমজাদ হোসেনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক কুষ্টিয়া এরিয়ার ডিজিএম খান মো. শহিদুল ইসলাম, রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যাবস্থাপক মো. সেলিম উদ্দিন, শিত্তরক্যাশের এরিয়া ম্যানেজার মেহেদী ফাহাদ বিন আজাদ, কুষ্টিয়া আঞ্চলিক ম্যানেজার মো. শাহিন কামাল, ও ডিরেক্ট সেলস অমিত নন্দী, ডিষ্ট্রিবিউটর ফারুকজ্জামান জনি প্রমুখ, উপস্থিত ছিলেন।
স/এষ্

