ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

admin
অক্টোবর ৮, ২০১৭ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের এসএমএস মাধ্যমে বিল পরিশোধে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে যৌথ চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টায় দিকে কুষ্টিয়া পবিস বারখাদাস্থ কার্যালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কুষ্টিয়ার জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, টেলিটক বিক্রয় ও বিপনন শাখার জেলা কর্মকর্তা ফজলে রাব্বি, ইমরান হোসাইন, এজি এম (অর্থ) ফরজ আলী, এজি এম (অর্থ রাজস্থ) টেলিটকের বিক্রয় ও বিপনন (জেলা প্রতিনিধি) ফারুকজ্জামান জনি ও সুপারভাজার আজাদ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড এর অনুমতি ক্রমে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাথে বিদ্যুৎ বিল আদায়ের লক্ষে টিবিএল এর সাথে এই চুক্তি পত্র স্বাক্ষরিত হয়। এসময় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হারুন অর রশিদ বলেন, টেলিটক মোবাইলের এস,এম,এসের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের বিল আদায়ের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াস আরও এক ধাপ এগিয়ে গেল। এতে করে তৃণমূল পর্যায়ে থেকেও পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধ করতে এখন আর ব্যাংকে যাওয়া লাগবে না। পল্লী বিদ্যুৎ বিল আদায়ে চলমান যে কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে যুগোপযোগী মাধ্যম হচ্ছে টেলিটকের ডিজিটালাইজড এসএমএস সিষ্টেম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টেলিটক বিক্রয় ও বিপনন শাখার জেলা কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, টেলিটক একটি সেবা মুলক প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি দীর্ঘ কয়েক বছর ধরে টেলিটক পল্লীবিদ্যুৎ সমিতির সাথে বিদ্যুৎ বিল আদায়ে কাজ করে আসছে। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে টেলিটক কর্মীদের অক্লান্ত পরিশ্রমের সফল প্রয়াস আজকের পল্লীবিদ্যুৎতের বিল আদায়। টেলিটক চেষ্টা করছে গ্রাহকরাই যেনো নিজের বিদ্যুৎ বিল ঘরে বসেই পরিশোধ করতে পারেন মোবাইলের এসএমএস এর মাধ্যমে। টেলিটকের আরও কিছু কাজ সম্পন্ন হলেই গ্রাহকরা এই সেবা নিয়ে বাড়িতে বসেই বিল পরিশোধ করতে পারবেন।

স/মা