কুষ্টিয়া
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মুছা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার মোহন আলীর ছেলে মুছা বাড়ি সংলগ্ন কলেজ সড়কে খেলা করছিল। এসময় দ্রুতগামী একটি পাখিভ্যান তাকে চাপা দিয়ে ভ্যানসহ চালক পালিয়ে যায়।
পরে শিশু মুছাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আসরাফুরজাম্মান, সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স/মা

