ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুষ্টিয়ায় সড়কে প্রতি ৪ দিনে মারা যাচ্ছে একজন

admin
জুন ১, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৬ মাসে ১৮৪ জন নিহত হয়েছে।
আহত হয়েছে ৫ হাজার ৬৬০ জন। গড়ে চার দিনে সড়কে প্রাণ ঝরছে একজনের প্রতিদিন আহত হচ্ছে সাতজন। জেলা প্রশাসনের তৈরি করা এক তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন এ হিসাব তৈরি করেছে।

এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা হাকিম মোস্তাক আহমেদ বলেন, দুর্ঘটনায় হতাহত বেশি হচ্ছে অবৈধ যানের কারণে। আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব অবৈধ যান বন্ধে প্রশাসন বদ্ধপরিকর। এটা বন্ধ করে হতাহত হওয়ার ঘটনা কমিয়ে আনার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০১৫ সালে কুষ্টিয়ায় ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২ হাজার ৫০০ জন। ২০১৬ সালে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬, আহত হয় অন্তত ২ হাজার ৬৬২ জন। আর চলতি বছরের প্রথম দুই মাসে নিহত হয়েছে ১৭ জন, আহত হয়েছেন ৪৯৮ জন।

সব মিলিয়ে এই ২৬ মাসে ১৮৪ জন নিহত ও ৫ হাজার ৬৬০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যান নছিমন, করিমন ও ভটভটি বন্ধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। মোটরসাইকেল ও ট্রাকের কারণেও দুর্ঘটনা ঘটে। এ ছাড়া রয়েছে বেপরোয়া গতিতে যান চালানো। সব বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে যাচ্ছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রশীদ সরকার বলেন, কুষ্টিয়ায় নছিমন, করিমন ও ভটভটির চলাচল সবচেয়ে বেশি। এতেই দুর্ঘটনা বেশি ঘটে। এসব যানে মানুষের পাশাপাশি প্রচুর মালামাল থাকে। এগুলোর চালকেরা প্রশিক্ষিত নন। ফলে সড়কে চলতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানকে ধাক্কা দেন। কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, জেলায় ১২৩ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক রয়েছে। এই সড়কে ভারী যানবাহন বেশি চলাচল করে।এবং তা দ্রুতগতিতে চলে। সড়কের কোথাও গতিসীমা নির্ধারণ করা নেই। গতি নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমবে।

স/এষ্