কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জুয়েল(৩৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে শহরের হাউজিং ডি-ব্লক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
জুয়েল কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার জয়নাবাদ এলাকার মিলনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি)নাসির উদ্দিন জানান,আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ডি-ব্লক এলাকার মাঠের মধ্যে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
স/এন

