মেজবা উদ্দিন পলাশ ,কুষ্টিয়া
কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি শেফালী খন্দকারের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেসা সবুজ, এ সময় কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামস তানিম মুক্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন সুইটি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মেওয়া রনি, বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেহানা মজিদ।
স/মা

