ঢাকারবিবার , ১১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুষ্টিয়ায় ভেজাল সেমাই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

admin
জুন ১১, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ও বিএসটিআই’র অনুমোদনবিহীন সিল লাগিয়ে ভেজাল লাচ্চা সেমাই উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দায়ে ইউনিক ফুড প্রোডাক্টস কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
রোববার দুপুরে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত ভেজাল সেমাই উৎপাদনকারী ইউনিক ফুড প্রোডাক্টস কারখানার মালিক ইউসুফ গাফফারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লাচ্চা সেমাই তৈরি করে বাজারজাত করছে। এছাড়াও লাচ্ছা সেমাই নামে সেমাই তৈরি ও প্যাকেট জাত করে জেলাসহ আশপাশের বাজারে বড় বড় দোকানগুলোতে সরবরাহ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সে বলেন,আমরা কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি দেখতে পাই। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও খাওয়ার অনুপযোগী সেমাই তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিককে ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিং এর কার্যক্রমের অংশ হিসেবে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বাজার মনিটরিং এর কর্মকর্তা রবিউল ইসলাম স্যানেটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, পর্যাপ্ত ভেজাল বিরোধী অভিযান না হওয়ায় ভেজাল লাচ্ছা সেমাইসহ সেমাই তৈরির ধুম পড়েছে এ শহরে। শহরের অলিগলিতে অস্থায়ী কারখানায় দিনরাত চলছে সেমাই তৈরির কাজ। আর বেশি মুনাফার আশায় এসব লাচ্ছায় ব্যবহার করা হচ্ছে ব্যবহার অনুপযোগী ময়দা, পামওয়েলসহ অত্যন্ত নিম্মমানের তেল। নোংরা ও অপরিষ্কার কারখানায় কারিগররাও অপরিচ্ছন্নভাবে কাজ করে। সেমাই খোলা স্থানে সারি সারি বাঁশে সাজিয়ে রোদে শুকানো হচ্ছে। যেখানে কাক ও অন্যান্য পাখির অবাধ বিচরণ করে থাকে। এমন অভিযানে তারা সাধুবাদ জানান।

স/এষ্