ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

admin
মে ২৪, ২০১৯ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো একজন আহত হয়েছেন। আহত আব্দুল গনিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বোর্ডপাড়া গ্রামে এদূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,স্বামী আরিফ হোসেন (৪০)নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সুইচ অন করার সময় বৈদ্যুতিক তার ছিড়ে আরিফ হোসেনের গায়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হলে তার স্ত্রী নুপুর খাতুন (৩২) তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জনই ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের উদ্ধার করতে গিয়ে আরিফ হোসেনের মামাত ভাই প্রতিবেশী আব্দুল গনি (২৫) আহত হয়। স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্