কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজার এলাকায় মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়।
এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/মা

