ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া,

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মজিবর শেখ (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন মিথুন (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া গ্রামের ফজর শেখের ছেলে মজিবর শেখ ও একই গ্রামের মতলেব আলীর ছেলে মিথুন পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাত ঘটলে মজিবর শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হন মিথুন। পরে স্থানীয়রা আহত মিথুনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
রামকৃষ্ণপুর (ইউপি) চেয়ারম্যান সিরাজ মন্ডল এঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

স/মা