কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন দূর্বাচারা গ্রামের দাসপাড়া মন্দিরে প্রতিমা ভাংচুর করছে দূর্বত্তরা।
বুধবার দুপুরে দূর্বাচারা দাসপাড়া মন্দিরে প্রতিমা ভাংচুর এর ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে দিয়ানত নামের এক ব্যাক্তিকে আটক করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি) রতন শেখ জানান, দুপুরে দূর্বাচারা গ্রামের দাসপাড়া মন্দিরে পূজা নিয়ে বর্তমান চেয়ারম্যান সাবুবিন ইসলামের সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এর এক পর্যায়ে সানোয়ার মোল্লার লোকজন দাসপাড়া মন্দিরে হামলা চালিয়ে একটি মূর্তির ডান হাত ভেঙ্গে দেয়।এসময় সেখানে সাবু বিনের লোকজন আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ অভিযান চালিয়ে দূর্বাচারা গ্রামের মনো সদ্দারের ছেলে দিয়ানত আলীকে আটক করে।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান (ওসি )।
স/মা

