ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী হত্যা মামলার আসামী শাহিন নিহত

admin
অক্টোবর ১৩, ২০১৭ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী হত্যা মামলার আসামী শাহিন নিহত

কুষ্টিয়া, ১৩ অক্টোবর, ২০১৭ ঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কসবা ঘাটে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিবুল হত্যা মামলার এজহার ভুক্ত আসামী শাহিন আলী নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে । ঘটনাস্থল একটি বিদেশী পিস্তল , ১ রাউন্ড গুলিসহ ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। বন্দুক যুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী ,সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে শিলাইদহের কসবা ঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থানের গোপন সংবাদ পেয়ে কুমারখালী থানার এসআই রাজিবের নেতৃত্বে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।
এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহিন আলী কে শনাক্ত করেন। সে কুমারখালী উপজেলার চাপড়া ইউয়িনের নূরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অপরাধের একাধিক মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে প্রবাসী রাকিবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ।

স/মা